চিতল মাছের মুঠা তথা কোপ্তা

লাইফস্টাইল ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১৯:৩০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০১:৪১

চিতল মাছের কোপ্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের নানা সংবাদের মধ্যে অন্যতম ইস্যু ছিল ‘খাদ্য তালিকা’। ভারতীয় রাষ্টপতি প্রণব মুখার্জির বাড়িতে শতপদ দিয়ে আপ্যায়ন করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা নিজেও ভারতের রাষ্ট্রপতিকে নিজ হাতে ভাঁপা ইলিশ রান্না করে খাইয়েছেন।

ভারতীয় রাষ্ট্রপতি ভবনের আয়োজনে নানা খাবারের মধ্যে লোকের মুখে মুখে ঘুরছে চিতল মাছের মুঠার কথা। বাংলাদেশে যেটি কোপ্তা সেটিই ভারতে মুঠা কাবাব বলে পরিচিত। আজকে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য সেই মুঠার রেসিপি।

উপকরণ:

চিতল মাছের পিঠের অংশ ৫০০ গ্রাম

রসুন বাটা ১ চা চামচ

আদা বাটা  ১/৪ চা চামচ

মরিচ কুচি ১/২চা চামচ

লবণ পরিমাণ মতো

কর্নফ্লাওয়ার  ২ টেবিল চামচ

সরিষার তেল ১ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

গ্রেভির উপকরণ:

ঘন নারকেলের দুধ ২ কাপ

আদাবাটা  ১ চা চামচ

রসুন বাটা  ১/২ চা চামচ

জিরে বাটা  ১ চাচামচ

পেঁয়াজ বাটা  ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ

বেরেস্তা  ১/২ কাপ

শুকনো মরিচের গুঁড়ো  ১ চা চামচ

তেল  ১/২ কাপ

লবন পরিমাণমতো

চিনি  ১ চা চামচ

গরম মশলার গুঁড়ো  ১চা চামচ

চিতল মাছের মুঠা তথা কোপ্তা

‪প্রণালি:

মাছ থেঁতো করে কাঁটা বেছে, সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে  গোল গোল করে বল ভেজে নিন। এরপর তেল গরম করে সমস্ত বাটা মশলা কষিয়ে নারকেলের দুধ দিন। ফুটে উঠলে ভেজে রাখা মাছের বল ও লবণ দিন। তেল ভেসে উপর উঠে আসলে বেরেস্তা,  চিনি, গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে নিন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম