ওজন কমাবে লেবু

লাইফস্টাইল ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৫:২০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:২৩
image

দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট মেন্যুতে লেবু রাখা চাই। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। প্রতিদিন সকালে লেবুমিশ্রিত বিভিন্ন পানীয় পান করলে অতিরিক্ত মেদ দূর হবে। তবে পাশাপাশি শরীরচর্চা ও অন্যান্য ডায়েট চার্টও মেনে চলা চাই ঠিকঠাক।

ওজন কমাবে লেবু
জেনে নিন মেদ কমাতে লেবু কীভাবে খাবেন-
লেবু পানি
একটি লেবু অর্ধেক করে কাটুন। এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। দিনের যেকোনও সময়ই পান করতে পারেন এটি।
লেবু ও মধু
এক গ্লাস কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মেশান। সকালে খালি পেটে পান করুন এই পানীয়। নিয়মিত পান করলে ওজন কমবে দ্রুত।
লেবু ও পুদিনা
এক গ্লাস কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস ও কয়েকটি পুদিনা কুচি মেশান। পানীয়টি প্রতিদিন পান করুন। স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন এতে।
লেবু ও শসা
লেবু ও শসা স্লাইস করে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পান করুন পানীয়। শসায় থাকা পটাসিয়াম হজমের গণ্ডগোল দূর করে।
লেবু ও আদা
আদা ও লেবুমিশ্রিত পানীয় নিয়মিত পান করলে বাড়তি মেদ দূর হবে।
লেবু চা
দিনে দুইবার লেবু চা পান করতে পারেন। এক কাপ গ্রিন টিতে ২ চা চামচ লেবুর রস ও সামান্য আদা মিশিয়ে পান করুন। চাইলে মধু যোগ করতে পারেন।
লেবুমিশ্রিত সালাদ
ভেজিটেবল সালাদ খাওয়ার আগে একটি পুরো লেবুর রস দিয়ে নিন। আরও পুষ্টিকর হবে সালাদ।   

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক