টমেটো দিয়ে মাছের তরকারি

লাইফস্টাইল ডেস্ক
০৩ মে ২০১৭, ১৪:০৫আপডেট : ০৩ মে ২০১৭, ১৪:২৯
image

টক-ঝাল স্বাদের মাছের তরকারি স্বাদে ভিন্নতা নিয়ে আসতে পারে। টমেটো দিয়ে মাছের তরকারি পরিবেশন করতে পারেন গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে।

টমেটো দিয়ে মাছের তরকারি
জেনে নিন রেসিপি-
উপকরণ
টমেটো- ২৫০ গ্রাম
বড় মাছ- ৫০০ গ্রাম
পেঁয়াজ- বড় ১টি
হলুদ- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
দই- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
চিনি- আধা চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাছ টুকরো করে বড় কাটা বের করে নিন। দেড় চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ লবণ দিয়ে মাছ মাখিয়ে রাখুন ১০ মিনিট।
প্যানে পানি গরম করুন। টমেটো ক্রস করে কেটে ফুটন্ত পানিতে সেদ্ধ করুন ৩০ সেকেন্ড। টমেটোর খোসা ছাড়িয়ে কুচি করে নিন। পেঁয়াজও কুচি করুন।
বড় একটি প্যানে তেল গরম করুন। মাছের টুকরা গরম তেলে সোনালি করে ভেজে তুলুন। একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে ৫ মিনিট নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে গেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, চিনি ও টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন ৫ মিনিট। টমেটো সেদ্ধ হয়ে গেলে প্যান নামিয়ে নিন। সামান্য ঠাণ্ডা হলে মসলার মিশ্রণ ব্লেন্ড করে আবার প্যানে দিন। ১ কাপ পানি দিয়ে অপেক্ষা করুন। ফুটে উঠলে প্যান ঢেকে চুলার জ্বাল কমিয়ে দিন। দই ফেটিয়ে প্যানে দিয়ে দিন। মাছের টুকরা ছেড়ে পাত্র ঢেকে দিন আবার। মাছ সেদ্ধ হলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন চুলা থেকে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মাছ- টমেটো।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম