মচমচে হানি-চিলি পটেটো

লাইফস্টাইল ডেস্ক
০৭ মে ২০১৭, ১৬:৫৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৭:০১
image

ঝাল-মিষ্টি এই আইটেমটি জনপ্রিয় চাইনিজ খাবারগুলোর মধ্যে একটি। টমেটো সস, মধু, ভাজা আলু ও মরিচ দিয়ে তৈরি করে ফেলুন মচমচে হানি-চিলি পটেটো।

মচমচে হানি-চিলি পটেটো
জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
আলু- ৩০০ গ্রাম
লাল মরিচ- ১টি (কুচি)
তেল- ১ কাপ
রসুন- ১ কোয়া (কুচি)
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
লবণ- ৪ চিমটি
তিল- ১ টেবিল চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
ভিনেগার- ২ চা চামচ
মধু- স্বাদ মতো  
চিলি ফ্ল্যাকস- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
আলু ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিন। প্যানে ৫ কাপ পানি গরম করুন। ফুটে ওঠার আগে আলু দিয়ে জ্বাল কমিয়ে দিন। আলু সেদ্ধ হলে নামিয়ে ফেলুন। বেশি নরম যেন না হয়ে যায় সেদিকে লক্ষ রাখবেন।
আরেকটি পাত্রে রসুন কুচি, মরিচ কুচি, লবণ ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মেশান। ৫ মিনিট ঢেকে রেখে মিশ্রণে আলু দিয়ে ঝাঁকিয়ে নিন।
মাঝারি আঁচে ফ্রাই প্যানে তেল গরম করে আলু ভাজুন। মচমচে হয়ে গেলে নামিয়ে নিন। আরেকটি প্যানে সামান্য তেল গরম করে রসুন কুচি, তিল, ভিনেগার ও টমেটো সস দিয়ে নাড়ুন। ১ মিনিট পর চুলা বন্ধ করে নিন। মিশ্রণে মধু মিশিয়ে আলুর উপর ছড়িয়ে নিন। ভালো করে ঝাঁকিয়ে সব উপকরণ একসঙ্গে মেশান। চিলি ফ্ল্যাকস ছিটিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন মজাদার হানি-চিলি পটেটো।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম