টক-ঝাল হায়দরাবাদি বেগুন

লাইফস্টাইল ডেস্ক
২৩ মে ২০১৭, ১৫:২৯আপডেট : ২৩ মে ২০১৭, ১৮:২৩
image

ছোট বেগুন, তেঁতুল, মরিচ ও বিভিন্ন মসলা দিয়ে মজাদার হায়দরাবাদি বেগুনের তরকারি রান্না করে ফেলতে পারেন স্বাদ পরিবর্তনের জন্য। এটি গরম ভাত, রুটি অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন গরম গরম।

টক-ঝাল হায়দরাবাদি বেগুন কারি
জেনে নিন রেসিপি-
উপকরণ
ছোট বেগুন- ৫০০ গ্রাম
জিরা- আধা চা চামচ
মেথি- আধা চা চামচ
কারি পাতা- ১০-১২টি
হলুদ- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
গ্রেভির উপকরণ
জিরা- ১ চা চামচ
ধনে- ২ চা চামচ
তিল- ১ চা চামচ
পিনাট- ১/৪ কাপ
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
তেঁতুল- ১ টেবিল চামচ
কাঁচামরিচ- স্বাদ অনুযায়ী
ধনে গুঁড়া- ১ টেবিল চামচ
তেল- প্রয়োজন মতো
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
বেগুন বোঁটাসহ কোয়ার্টার করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখুন। ফ্রাই প্যানে তেল গরম করে জিরা, মেথি, তিল, কারি পাতা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া ভেজে নিন। লবণ পানি থেকে বেগুন নিয়ে প্যানের মসলায় দিয়ে দিন। ১০ মিনিট ভাজুন বেগুন।
গ্রেভির উপকরণ থেকে পিনাট ও পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে গুঁড়া করে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ/পিনাট গুঁড়াসহ বাকি গুঁড়া মসলা দিয়ে মিনিট তিনেক ভাজুন। এরপর তেঁতুল, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চুলার জ্বাল কমিয়ে দিন। মসলাসহ বেগুন প্যানে দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ১০ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন টক-ঝাল হায়দরাবাদি বেগুন।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম