ঢাকাই জামদানির গল্প!

লাইফস্টাইল রিপোর্ট
৩০ মে ২০১৭, ২০:৪০আপডেট : ৩০ মে ২০১৭, ২০:৪৪

ঢাকাই জামদানির গল্প! বাংলাদেশের গৌরবময় সংস্কৃতির একটি বিরাট অংশ জুড়ে আছে জামদানি। জামদানির কদর শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। রীতিমত একটি শিল্পে পরিণত হয়েছে এই জামদানি। শত বছরের এই ঐতিহ্যের প্রতি সবারই একটি আকর্ষণ রয়েছে। 

বাংলার এই ঐতিহ্যের আরও প্রসার এবং সকলের সামনে এই শিল্পের মান তুলে ধরার লক্ষ্যে রাজধানীর মহাখালীর গ্যালারি কসমসে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপি ‘জামদানি স্টোরি’ শীর্ষক প্রদর্শনী। আগামি ২ জুন বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী শামিম আরা নীপা।

রুবাইয়া, নন্দিনী এবং সাবিয়া তিনজন ডিজাইনারের নিজ উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের তাঁতীদের হাতে বুনা জামদানি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন। আয়োজক রুবাইয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘ হঠাৎ করেই এই প্ল্যানটা মাথায় আসে, আমরা তাঁতীদের সঙ্গে আমাদের করা ডিজাইন নিয়ে আলাপ করি। আবহমান যে ডিজাইন চলে আসছে জামদানিতে তার সঙ্গেই সামান্য নতুনত্ব আনার চেষ্টা করছি।

প্রদর্শনী চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সকলের জন্য উন্মুক্ত।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক