নারকেল দুধে আম-চিংড়ি

লাইফস্টাইল ডেস্ক
০২ জুন ২০১৭, ১২:৩০আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:২৭

স্বাদে নতুনত্ব আনতে রান্না করে ফেলতে পারেন মজাদার আম-চিংড়ি। সামান্য কাঁচা আমের রস টক ভাব আনবে তরকারিতে, আবার চিনি নিয়ে আসবে মিষ্টির আমেজ। টক-ঝাল-মিষ্টি আইটেমটি পরিবেশন করতে পারেন রাতের খাবারে। 

নারকেল দুধে আম-চিংড়ি
জেনে নিন কীভাবে রান্না করবেন-
উপকরণ
চিংড়ি- ২৫০ গ্রাম
সরিষা- ২ চা চামচ
আমের রস- ৩ চা চামচ
সরিষার তেল- ১ চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
নারকেলের দুধ- ১ কাপ
চিনি- ১ চা চামচ
কাঁচামরিচ- ৪টি
হলুদ গুঁড়া- ১ চা চামচ
যেভাবে রান্না করবেন
চিংড়ি পরিষ্কার করে নিন। সরিষা, কাঁচামরিচ, নারকেল দুধ এবং অল্প পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে কাঁচামরিচ ভেজে নিন। চিংড়ি দিয়ে জ্বাল কমিয়ে কিছুক্ষণ ভাজুন। চিংড়ি খয়েরি রং ধারণ করলে আমের রস এবং লবণ দিয়ে নাড়তে থাকুন। আমের গন্ধ কমে আসলে সরিষা, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিন। কিছুক্ষণ পর নারকেল দুধ ও মসলার মিশ্রণ,  লবণ এবং চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে পাত্র ঢেকে দিন। রান্না হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন টক-ঝাল আম-চিংড়ি।

তথ্য:বোল্ডস্কাই

/এনএ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম