লিচুর পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৬:৩০আপডেট : ০৯ জুন ২০১৭, ১৬:৩০
image

রসালো ফল লিচু পাওয়া যাচ্ছে বাজারে। লিচু শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। সুস্থতার জন্য লিচু খাওয়া জরুরি কেন সে বিষয়ে জানিয়েছে এনডিটিভির লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট। জেনে নিন লিচুর পুষ্টিগুণ সম্পর্কে-    

লিচু
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লিচুতে প্রচুর পরিমাণে অ্যাসকোরবিক অ্যাসিড ও ভিটামিন সি রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
হজমের সমস্যা দূর করে
আঁশজাতীয় ফল লিচু নিয়মিত খেলে দূর হবে হজমের গণ্ডগোল। এছাড়া কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা দূর করতেও এ মৌসুমি ফলের জুড়ি নেই।
অ্যান্টি-ভাইরাল হিসেবে
লিচুতে থাকা শক্তিশালী অ্যান্টি-ভাইরাল উপদান দূরে রাখে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে।
রক্ত সঞ্চালন বাড়াতে
লিচুতে রয়েছে কপার যা শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এছাড়া এতে থাকা আয়রন নতুন রক্তকোষের জন্ম দেয়।
রক্তচাপ নিয়ন্ত্রণে
উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে নিয়মিত লিচু খেতে পারেন। এটি ফ্লুইড নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ কমাতে সাহায্য করবে। লিচুতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম ও স্বল্প সোডিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে সুস্থ রাখে শরীর।   
সুন্দর ত্বকের জন্য
লিচু খেলে ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল। এটি ত্বকের বলিরেখা ও কালচে দাগ দূর করে ত্বক পরিষ্কার রাখে।
মেদ কমাতে
লিচুতে প্রচুর পানি ও আঁশ রয়েছে যা নিশ্চিন্তে রাখতে পারেন আপনার দৈনন্দিন ডায়েট চার্টে। মিষ্টি ও রসালো লিচুতে কোনও ধরনের ক্ষতিকর ফ্যাট নেই।
শক্তিশালী হাড়ের জন্য
লিচুতে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাংগানিজ ও কপার। এগুলো ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ও হাড় শক্তিশালী রাখে।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম