ঘন দুধের সেমাই

লাইফস্টাইল ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৭:১৫আপডেট : ০৯ জুন ২০১৭, ১৭:১৫

ঝাল খাবারের পাশাপাশি ইফতার আয়োজনে রাখা চাই মিষ্টি খাবারও। কারণ মিষ্টিজাতীয় খাবার দ্রুত এনার্জি নিয়ে আসে শরীরে। সেমাই রান্না করে ফেলা যায় খুব সহজেই। জেনে নিন কীভাবে রান্না করবেন সেমাই- 

সেমাই
উপকরণ
সেমাই- ১ প্যাকেট
লবঙ্গ- ১০টি
দুধ- ৪ কাপ
কিশমিশ- ১/৪ কাপ
মাখন- ১/২ কাপ
সবুজ এলাচ- ৬টি
চিনি- স্বাদ মতো
গোলাপজল- ৩ চা চামচ
প্রস্তুত প্রণালি
চুলায় মাঝারি আঁচে কড়াইয়ে দিয়ে মাখন গরম করে নিন। মাখন গলে গেলে লবঙ্গ ও এলাচ দিয়ে নাড়তে থাকুন। কয়েক মিনিট পর সেমাই দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজুন। সেমাই যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ রাখবেন। এবার পাত্রে ধীরে ধীরে দুধ দিন। দুধ ফুটে উঠতে শুরু করলে চিনি দিয়ে হালকা করে নেড়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। সেমাই সেদ্ধ হয়ে গেলে কিশমিশ দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলাপজল দিয়ে নেড়ে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ইফতারে পরিবেশন করুন ঠাণ্ডা সেমাই।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম