যত্ন করে সালাদ বানানোর পর দেখলেন শসার তিতকুটে স্বাদের কারণে মুখেই দেওয়া যাচ্ছে না! এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে শসা কাটার সময়ই দূর করে ফেলুন এর তিতা ভাব। এনডিটিভির লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট জানাচ্ছে শসার তিতা ভাব দূর করার ৩ উপায় সম্পর্কে।
জেনে নিন সেগুলো কী কী-
- শসার গোড়ার অংশ কেটে ঘষে নিন। ফোমের মতো সাদা এক ধরনের পদার্থ বের হয়ে আসবে। এবার একইভাবে শসার আরেক অংশ কেটে ঘষে নিন। শসার তিতা ভাব দূর হবে পুরোপুরি।
- শসা মাঝখান থেকে কেটে নিন। খোলা অংশে লবণ ছিটিয়ে একটির সঙ্গে আরেকটি ঘষুন। দূর হয়ে যাবে তিতকুটে ভাব। ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কাটুন শসা
- শসার আগা-গোড়ার অংশ কেটে খোসা ছাড়িয়ে নিন। এবার একটা কাঁটাচামচ লম্বালম্বি করে শসার উপর ধীরে ধীরে টেনে নিন। দূর হবে তিতা ভাব।
/এনএ/








