ঈদ রান্না: ফ্রুট প্যানাকোটা

ফাতেমা আবেদীন
১৭ জুন ২০১৭, ২১:২৪আপডেট : ১৭ জুন ২০১৭, ২১:৩৩

ফ্রুট প্যানাকোটা ঈদের প্রধান আইটেম ডেজার্ট। সকাল থেকে রাত পর্যন্ত নানারকম মিষ্টান্ন তৈরি হয় ঘরে। সারাদিন পরিবেশন করা যায় এমন মিষ্টি নিয়ে ভীষণ বিপাকে পড়ে যান গৃহিণীরা। তাদের জন্য দুদিন বানিয়ে রাখা যায় এমন মিষ্টির রেসিপি।

ফ্রুট প্যানাকোটা ইচ্ছামতো ফল দিয়ে বানানো যায় এই খাবার।

উপকরণ:

দুধ- ২লিটার

আমের পাল্প- ২ কাপ

নারকেল কুচি- ১ কাপ

চায়না গ্রাস-৫০ গ্রাম

চিনি- পছন্দমতো

*** আম বা নারকেলের পরিবর্তে, পেঁপে, কমলা, বেদানা, আনারস জাতীয় ফলও দিতে পারেন।

প্রণালি:  দুই লিটার দুধ জ্বাল দিয়ে ঘণ করে এক লিটার বানাতে হবে। চায়না গ্রাস আগে থেকেই কুচি করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। দুধ চুলায় থাকতে থাকতে তাতে চিনি ও চায়না গ্রাস দিয়ে নাড়তে হবে। এরপর দুধ দুইভাগ করে দুই বাসনে নিয়ে আমের পাল্প ও নারকেল কুচি আলাদা করে মেশাতে হবে।

গ্লাস বা বাটিতে শেপ অনুযায়ী ঠাণ্ডা করতে দিতে হবে। পরিবেশনের আগে ইচ্ছামতো ফল দিয়ে সাজিয়ে দিন।

ছবি: সাদ্দিফ অভি। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম