মিরপুরে ফ্যাশনের নতুন ব্র্যান্ড

লাইফস্টাইল ডেস্ক
১৭ জুন ২০১৭, ২২:১২আপডেট : ১৭ জুন ২০১৭, ২২:৩০

মিরপুরে ফ্যাশনের নতুন ব্র্যান্ড রাজধানীর মিরপুরে দেশীয় পোশাকের ব্র্যান্ড মেনস ওয়ার্ল্ড বাংলাদেশের ২২তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন এ আউটলেটটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাড়ি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. গামসুল হক, মিরপুর ইউনিভার্সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, মেনস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হান্নানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, ‘দেশীয় পোশাকের ব্র্যান্ড শপ উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আওয়ামী লীগ সরকার দেশীয় পণ্যের অধিক ব্যবহার ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’

২০০৭ সালে প্রতিষ্ঠা লাভ করা মেনস ওয়ার্ল্ডে মিলবে- ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, ফরমাল প্যান্ট, জিনস প্যান্ট, ক্যাজুয়াল এক্সিকিউটিভ পাঞ্জাবী, ব্লেজার, পোলো শার্ট, জ্যাকেট ও টাইসহ ছেলেদের সব ধরনের পোশাক। এছাড়াও নারী ও শিশুদের জন্য থাকছে ওয়ানপিছ, টপস, ব্যাগসহ এক্সক্লুসিভ সব পোশাক। বিস্তারিত জানতে ফেসবুক পেজ ভিজিট করুন।

/এফএএন/এনআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম