ঈদ রান্না: ক্রিসপি ক্রোটন উইথ অরেঞ্জ ক্যারামেলো ডিপ

হাসিনা ইরফান
১৯ জুন ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:৪৬

ঈদ রান্না: ক্রিসপি ক্রোটন উইথ অরেঞ্জ ক্যারামেলো ডিপ ঈদের রান্নায় চাই খুব আকর্ষণীয় খাবার। যে খাবার মুখে দিলেই অতিথি বলে উঠবেন, আহ! এমন একটি খাবার ক্রিসপি ক্রোটন উইথ অরেঞ্জ ক্যারামেলো ডিপ। অতিথিকে চমকে দিতে এমন কিছুই তৈরি করা উচিত।

উপকরণ: ব্রেড ৩ পিস কিউব করে কাটা, ঘি বা বাটার আধা কাপ, চিনি ৪ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ, দুধ আধা লিটার, ডানো ক্রিম আধা টিন,  ডিপ ফ্রায়েড নাট ৭/৮টি, মাল্টা ৩টি, কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ ও কেরামেল সস ৪ টেবিল চামচ।

প্রণালি: ব্রেড ছোট ছোট স্কয়ার সাইজ কিউব করে কেটে বাটারে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। একটা মাল্টা জুস করে নিতে হবে আর দুটো মাল্টা কিউব করে কেটে নিতে হবে। প্যানে চিনি ও ঘি দিয়ে একটু কেরামেল করে নিতে হবে এবং তাকে মাল্টার টুকরো ও নাটগুলো কেরামেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাল্টা একটু গ্লেজ দেখালে কেরামেল থেকে নাটসহ তুলে নিতে হবে। এবার কেরামেলের মধ্যে মাল্টা জুসটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঘন কেরামেল সস করে নিতে হবে। এখন অন্য একটি প্যানে আধা লিটার দুধ, কনডেন্সড মিল্ক ও কাস্টার্ড পাউডার, ডানো ক্রিম দিয়ে ঘন মিশ্রন তৈরি করে নামাতে হবে। ঠাণ্ডা হলে তাকে অরেঞ্জ এসেন্স ও অরেঞ্জ জেস্ট দিতে হবে। সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর গ্লাস সেট করতে হবে এক লেয়ারের কাস্টার্ড ডিপ, দ্বিতীয় লেয়ারে অরেঞ্জ কিউব নাট ও কেরামেল সস।

এবার কাস্টার্ডের ডিপার লেয়ারটার ওপর ক্রিমপি ক্রোটন সব শেষ এ অরেঞ্জ এর লেয়ার ও কেরামেল সস দিতে হবে। মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা এই ডিপ গ্রীষ্মের গরমে ঈদের দুপুরে আনবে অনাবিল প্রশান্তি।

ছবি: সাদ্দিফ অভি।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম