ঈদ রান্না: পুদিনা স্বাদে তরমুজ পাঞ্চ

হাসিনা ইরফান
২৫ জুন ২০১৭, ২১:০০আপডেট : ২৬ জুন ২০১৭, ১৯:২২

এবার ঈদ পড়েছে গরমের দিনে। তরমুজ সহজলভ্য। ঈদের দিনের ওয়েলকাম ড্রিংস বানিয়ে ফেলতে পারেন তরমুজ দিয়েই। ঠাণ্ডা ঠাণ্ডা হিম হিম তরমুজের জ্যুস আপনাকে করে দেবে চাঙ্গা।

ঈদ রান্না: পুদিনা স্বাদে তরমুজ পাঞ্চ উপকরণ:

তরমুজ কুচানো ১ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, মধু ৪ টেবিল চামচ, চিনির শিরা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, মালটা কিউব করে কাটা ১/২ কাপ, সামুদ্রিক লবণ সামান্য।

প্রণালি: প্রথমে তরমুজের দানা ছাড়া রস বের করে নিতে হবে। একটি বোলে রস ছেঁকে নিতে হবে এবং তার সাথে দেড় কাপ ঠাণ্ডা পানি, চিনির শিরা, মধু, লেবুর রস, অল্প কুচানো পুদিনা পাতা, ও লবণ দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর গ্লাসে ঢেলে আবারও কিছু পুদিনা পাতা কুচা, মালটা এবং বরফের টুকরা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে।

ছবি: সাদ্দিফ অভি। 

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক