একটুতেই হাঁপিয়ে উঠছেন?

লাইফস্টাইল ডেস্ক
১২ জুলাই ২০১৭, ১৭:৩০আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:৩৭
image

সিঁড়ি দিয়ে সামান্য ওঠানামা করলেই যদি হাঁপিয়ে যান, তবে আপনার শরীরে ঘাটতি রয়েছে এনার্জির। এনার্জির অভাবে ঘনঘন ক্লান্ত লাগে। একটু হাঁটলে অথবা সিঁড়ি ব্যবহার করে উপরে উঠলে ক্লান্ত হয়ে পড়ে শরীর। এছাড়া কমে যায় কর্মক্ষমতা।

একটুতেই হাঁপিয়ে উঠছেন?  
ক্লান্তি কমিয়ে দিনভর কর্মক্ষম থাকতে চাইলে দৈনন্দিন ডায়েট চার্টে রাখতে পারেন এই খাবারগুলো-       
কলা
প্রচুর পরিমাণে পটাসিয়াম পাওয়া যায় কলায়। পটাসিয়াম শর্করাকে ভেঙে এনার্জির যোগান ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি কলায় থাকা ভিটামিন বি, সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং কার্বোহাইড্রেট দেহে পুষ্টির ঘাটতি হতে দেয় না। প্রতিদিন সকালে একটি কলা খাওয়ার চেষ্টা করুন। এটি কাছে ঘেঁষতে দেবে না ক্লান্তি।
ওটমিল
ওটমিলে থাকা কার্বোহাইড্রেট শরীরের এনার্জির ঘাটতি হতে দেয় না। কার্বোহাইড্রেট ছাড়াও প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি ১-এর মতো উপাদান থাকে ওটমিলে। এগুলো সুস্থ থাকতে সাহায্য করে। তাই সকালের নাস্তায় ওটমিলের সঙ্গে ফল মিশিয়ে খেয়ে নিন। এনার্জি পাবেন দিনভর।  
গ্রিন টি
অফিস থেকে ফিরে এক কাপ গরম গ্রিন টি পান করতে পারেন। এটি ঝটপট ক্লান্তি দূর করবে। গ্রিন টিতে থাকা পনিফেনলস স্ট্রেস কমায়। সেই সঙ্গে শরীরে বিশেষ কিছু উপাদানের ঘাটতি মিটিয়ে শরীর এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করে। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তির উন্নতিতেও সাহায্য করে।
দই
প্রোটিন এবং কার্বোহাইড্রেট হলো এনার্জির ঘাটতি দূর করার সবচেয়ে জরুরি দুটি উপাদান। আর এই উপাদান দুটি প্রচুর মাত্রায় রয়েছে দইয়ে। তাই প্রতিদিন ১ কাপ দই খান। ক্লান্তি আসবে না শরীরে।

তথ্যবোল্ডস্কাই          

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম