অনলাইনে সমৃদ্ধ কেনাকাটা

লাইফস্টাইল ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১৫:৫৬আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৬:০৫

অনলাইনে সমৃদ্ধ কেনাকাটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং মল দারাজ ডটকম সফলভাবে দেশের সবচেয়ে সৃজনশীল এবং ব্যতিক্রমী ফ্যাশন ব্র্যান্ড জেন্টেল পার্কের সাথে একসঙ্গে কাজ করার চুক্তি করেছে। ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকে, জেন্টল পার্ক ক্রমেই বাংলাদেশের ফ্যাশন জগতে একটি প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। দারাজে ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের অনন্য বৈচিত্র্যের নানা ধরনের ফ্যাশন পণ্য এখন থেকে পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাকসহ বিভিন্ন রকম ফ্যাশনেবল অ্যাক্সেসরিজ প্রভৃতি।


চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি দারাজ বাংলাদেশ লিমিটেডের ঢাকার বনানীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক এবং জেন্টেল পার্কের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন ফ্যাশন ব্র্যান্ডটির জেনারেল ম্যানেজার ও অপারেশন হেড জুয়েল বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন- নুর জাহান জুই, ছেলেদের ফ্যাশন ক্যাটেগরি হেড রাসাদুল আমিন, অ্যাকুইজিশন হেড সামিউল হক উদয়, অ্যাকুইজিশন এক্সিকিউটিভ এবং জেন্টেল পার্কের পক্ষ থেকে ছিলেন পলাশ চন্দ্র রায়, এজিএম ও ইন্টারনাল কন্ট্রোল হেড হাবিবুর রহমান (রাজন), ই-কমার্স সিনিয়র এক্সিকিউটিভ আজমীর হোসাইন, ই-কমার্স এক্সিকিউটিভ ইত্যাদি।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম