চলছে পটচিত্র কথা!

লাইফস্টাইল ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৮:৪১

চলছে পটচিত্র কথা! রাজধানী ইএমকে সেন্টারে চলছে শিল্পী শম্ভু আচার্যের একক চিত্র প্রদর্শনী ‘পটচিত্র কথা’। গত ৮ জুলাই এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। এ সময় এক্সপ্রেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদারও উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

দেশজ উপাদান ব্যবহার করেই পটচিত্রের কাজ করেন শম্ভু আচার্য। মোটা মার্কিন কাপড়ের ক্যানভাসে ইটের গুঁড়া আর চক পাউডারের সঙ্গে তেঁতুল বিচির আঠার মিশ্রণ দিয়ে কাজ করেন তিনি। তারপর রেখাঙ্কন করে এঁকে এঁকে রঙ প্রয়োগ করেন। তিনি পটচিত্রে এঁকেছেন গাজীর বীরত্ব, নদী ও নারী, কলাবতী বউ, রাসলীলাসহ অনেক কাহিনী।

চিত্রশিল্পের ওপর শম্ভু আচার্যের কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। বংশপরম্পরায় এ শিল্পকে ধরে রেখেছেন তিনি। তিনি জানান, বংশপরম্পরায় প্রায় সাড়ে চারশ' বছর ধরে তারা পটচিত্র নিয়ে কাজ করছেন।

প্রদর্শনীটি চলবে আরও তিনদিন। যেকোনও এক ফাঁকে ঘুরে আসুন ধানমন্ডির ইএমকে সেন্টার থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম