রেসিপি: মজাদার দই কিমা

লাইফস্টাইল ডেস্ক
২৫ জুলাই ২০১৭, ১৭:৪৫আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:৪৬
image

নান রুটি অথবা পরোটার সঙ্গে খেতে সুস্বাদু দই কিমা। খেতে পারবেন ভাত বা খিচুড়ির সঙ্গেও। বানানো যাবে ঝটপট।

দই কিমা
জেনে নিন কীভাবে মজাদার দই কিমা রান্না করবেন-
উপকরণ
গরুর মাংসের কিমা- ১ কেজি
দই- ৫০০ গ্রাম
আদা বাটা- ৩ চা চামচ
রসুন বাটা- ৩ চা চামচ
পেঁয়াজ - ৩টি (কুচি)
টমেটো- ২টি
লবঙ্গ- ৫/৭টি
দারুচিনি- ১টি
বড় এলাচ- ২টি
তেজপাতা- ২টি
লবণ- স্বাদ মতো
মরিচ গুঁড়া- ৩ চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
সরিষার তেল- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
একটি প্যানে তেল গরম করে লবঙ্গ, এলাচ ও তেজপাতা দিয়ে এক মিনিট নাড়ুন। তারপর কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কয়েক মিনিট মিনিট নাড়াচাড়া করুন। আদা ও রসুন বাটা দিন। কাঁচা গন্ধটা চলে গেলে এক কাপ পানি দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন সব মসলা। পাত্র ঢেকে রাখুন।
অন্য আরেকটি পাত্রে ১ চামচ তেল গরম করে কিমা ভেজে নিন।  টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। এবার কিমার মিশ্রণটা মসলার মিশ্রণে দিয়ে দিন। লবণ ও মরিচ গুঁড়া দিন। শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন। চুলার আঁচ কমিয়ে দই দিয়ে পাত্র ঢেকে দিন। মাংসে দই মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম