গৃহস্থালির টুকিটাকি

আনিকা আলম
২৫ জুলাই ২০১৭, ১৮:৩০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:৩৩
image

গৃহস্থালি সামলাতে গিয়ে ছোটখাট নানা ঝামেলায় হিমশিম খেতে হয় প্রায়ই। এতে সময় তো নষ্ট হয়ই, মেজাজটাও হুট করে যায় বিগড়ে। এ ধরণের সমস্যার সহজ কিছু সমাধান জেনে নিন-      

জেনে নিন কীভাবে ঝটপট রসুনের খোসা ছাড়াবেন  

  • পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচতে চিনির বয়ামে কয়েকটি লবঙ্গ রেখে দিন। পিঁপড়া আসবে না।
  • মাংস সেদ্ধ না হলে এক টেবিল চামচ সিরকা মিশিয়ে দিন। কাজ হবে দ্রুত।
  • পাকা কলা ঘরে থাকলেই কালো হয়ে যায়। এ সমস্যার সমাধানে কলা ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখতে পারেন, খোসা কালো হবে না।
  • রসুনের খোসা ছাড়ানো বিরক্তিকর কাজগুলোর একটি। কাটার আগে রসুন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সহজেই উঠে আসবে রসুনের গায়ের পাতলা প্রলেপ।
  • মোমবাতি ফ্রিজে রাখলে ক্ষয় কম হয়।
  • কাচা মরিচ বোঁটা খুলে সংরক্ষণ করলে অনেকদিন তাজা থাকে।
  • ওল অথবা কচু রান্না করার সময় একটু তেঁতুল মিশিয়ে নিন। গলা ধরবে না।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে এক টুকরো লেবু কেটে রেখে দিন।
  • পেঁয়াজের খোঁসা ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কাটার সময় চোখ জ্বালা করবে না।
  • মুড়ি নরম হয়ে গেলে চুলার আঁচে খানিক্ষন গরম করে নিন। মচমচে হয়ে উঠবে।
  • কড়াই কিংবা ফ্রাইপ্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়। এই দাগ দূর করতে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন। এরপর পরিস্কার করে ফেলুন, পোড়া উঠে যাবে।
  • শুকনা নিমপাতা গুঁড়া করে রান্নাঘরে ছড়িয়ে দিলে পোকার উপদ্রব কমবে।
  • অনেক সময় বয়ামের লবণ গলে পানি হয়ে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি চাল ফেলে রাখুন বয়ামে।
  • তরকারিতে হঠাৎ লবণ বেশি পড়ে গেলে একটি আলু কেটে দিয়ে দিন। অতিরিক্ত লবণ টেনে নিবে। সামান্য টক দিলেও তরকারির লবণ কমে আসবে।
  • অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায়। পানিতে এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করলে ফাটবে না ডিম।
  •  ধনেপাতা ও লেটুস পাতা ফ্রিজে রাখার আগে গোড়ার অংশ কেটে রাখুন। অনেকদিন তাজা থাকবে।
  • আপেল কাটার কিছুক্ষণের মধ্যে তা কালচে হয়ে যায়। কাটার পরপরই খানিকটা লেবুর রস ছড়িয়ে দিন। তাজা থাকবে আপেল।
  • গরম খাবার চাখতে গিয়ে জিহ্বা পুড়ে গেলে দ্রুত খানিকটা চিনি মুখে দিন। ধীরে ধীরে কমে যাবে জ্বলুনি।        

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক