রেসিপি: ঝাল ঝাল ধাবা মাটন

লাইফস্টাইল ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৫:২৫আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:২৮
image

এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন ঝাল ঝাল ধাবা মাটন। সাদা ভাতের সঙ্গেও খেতে সুস্বাদু এটি।

ধাবা মাটন
জেনে নিন কীভাবে রান্না করবেন ধাবা মাটন-
উপকরণ
খাসির মাংস- ৫০০ গ্রাম
রসুন- ৫টি কোয়া (কুচি)
পেঁয়াজ- ২টি (কুচি)
দই- কাপ কাপের ৩ ভাগ
জিরা গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
লবঙ্গ- ৪টি
তেল- পরিমাণ মতো
কাঁচামরিচ- ৩/৪টি
আদা বাটা- ১ চা চামচ
ধনেপাতা- পরিমাণ মতো
টমেটো- ২টি (কুচি)
তেজপাতা- ২টি
এলাচ- ৩টি
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে দই, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মাংস মিশিয়ে রেখে দিন ২ ঘন্টা।  
কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে লবঙ্গ, এলাচ, তেজপাতা, রসুন এবং আদা দিয়ে ভালো করে নাড়ুন। কিছুক্ষণ পর তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ মিশিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ খয়েরি হয়ে গেলে মাংসের টুকরাগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে টমেটো এবং কাঁচামরিচ মেশান। এরপর ১৫-২০ মিনিট রান্না করুন। পানি মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। গরম মসলা দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম