বর্ষাকালের বিপত্তি!

আনিকা আলম
২৮ জুলাই ২০১৭, ১৬:০০আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৬:১২
image

পার্টিতে যাবেন বলে কাপড়ের ড্রয়ার খুলেই চক্ষু চড়কগাছ! ড্রয়ারের গায়ে ফাঙ্গাস জমে সেটি নষ্ট করে দিয়েছে কাপড়! আবার কেউ একজন ভেজা কাপড়ে হয়তো বসেছিল লেদারের সোফায়। কয়েকদিনের মধ্যেই সাদা ছোপ ছোপ দাগে নষ্ট হয়ে গেছি সেটি! বর্ষাকালের ভেজা আবহাওয়ায় এ ধরনের ব্যাপারগুলো ঘটতেই পারে। এগুলোর পাশাপাশি বর্ষায় বৃষ্টির পানি জমে বাড়ে মশার উৎপাত। স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেড়ে যায় অন্যান্য পোকার আনাগোনাও। বর্ষাকালের এসব বিড়ম্বনা থেকে বাঁচতে অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা।

চামড়ার আসবাব নষ্ট হয়ে যেতে পারে ভেজা থাকলে
জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস-

  • ঘর পরিষ্কার রাখুন সবসময়। প্রতিদিন ঘর মোছা জরুরি। প্রয়োজনে ফিনাইল দিয়ে মুছুন।
  • এদিক সেদিক ময়লা ফেলবেন না। ঢাকনাওয়ালা পাত্রে ময়লা ফেলুন। নির্দিষ্ট সময়ে সেটি পরিষ্কার করুন।
  • কাপড় রাখার আলমারি কিংবা ড্রয়ার কখনও দেয়াল ঘেঁষে রাখবেন না।
  • কাঠের ড্রয়ারে কাপড় রাখার আগে কাগজ বিছিয়ে নিন ভালো করেন।
  • কখনও ভেজা কাপড় রাখবেন না ড্রয়ারে।
  • গাছের টবে যেন পানি জমে না থাকে। বিশেষ করে ইনডোর প্ল্যান্টে প্রতিদিন পানি দেওয়ার দরকার নেই। গাছের টবে জমে থাকা পানিতে জন্ম হয় চিকুনগুনিয়াসহ বিভিন্ন জীবাণুবাহী মশার।
  • দরজা ও জানালায় নেট ব্যবহার করতে পারেন। মশা ও পোকামাকড়ের উপদ্রব কমে যাবে।
  • লেদারের আসবাবে যেন কোনভাবেই পানি না লাগে সেদিকে লক্ষ রাখা জরুরি।
  • বর্ষাকালে পিঁপড়ার আনাগোনা বেড়ে যায়। পিঁপড়া দূর করার জন্য লেবুর রস, দারুচিনি গুঁড়া এবং পুদিনা পাতার গুঁড়া দিয়ে একটা মিশ্রন বানিয়ে ফেলুন। এটি পিঁপড়ার বাসার আশেপাশে ছড়িয়ে দিন। দূর হবে পিঁপড়া।
  • ড্রয়ারের কাপড় যেন নষ্ট না হয় সেজন্য মাঝে মাঝে রোদে দিন। কাপড়ের ভাঁজে ন্যাপথলিন রেখে দিতে পারেন। এটি পোকামাকড় আসতে দেবে না।
  • বর্ষাকালে কার্পেট ব্যবহার না করাই ভালো। সম্ভব হলে কার্পেট উঠিয়ে শতরঞ্জি বা ম্যাট ব্যবহার করুন।
  • বাইরে থেকে ফিরে নিউজপেপারে মুড়ে রাখুন জুতা। বাড়তি পানি শুষে নেবে এটি।
  • মোজায় যেন গন্ধ না হয় সেজন্য সামান্য সাদা পাউডার ছিটিয়ে দিন মোজার ভেতরের অংশে।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম