রেসিপি: ঝটপট টমেটো পাস্তা

লাইফস্টাইল ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৬:০০আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:৫৬
image

বিকেলের নাস্তায় কিংবা শিশুর টিফিনে দিয়ে দিতে পারেন মজাদার টমেটো পাস্তা। এটি রান্না করা যেমন সহজ, তেমনি খেতেও সুস্বাদু।

টমেটো পাস্তা
জেনে নিন রেসিপি-
উপকরণ
পাস্তা- ৩ কাপ
পেঁয়াজ- ১টি (কুচি)
গাজর- ১টি (টুকরা ও সেদ্ধ করা)
টমেটো- ২টি
রসুন- ৪টি
কাঁচামরিচ- ২টি
কারি পাউডার- ১ চা চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ২ চা চামচ
ধনেপাতা- ১ টেবিল চামচ (কুচি)
পনির- আধা কাপ (কুচি)
যেভাবে রান্না করবেন
গরম পানিতে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। লবণ ও তেল দিয়ে পাস্তা সেদ্ধ করুন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও সেদ্ধ গাজর ভেজে নিন।
টমেটো, রসুন ও মরিচ একসঙ্গে পেস্ট করে নিন। পাত্রের গাজর, পেঁয়াজের মিশ্রণে এই পেস্টটি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার কারি পাউডার, লবণ ও টমেটো সস দিয়ে নেড়ে পাস্তা দিয়ে দিন। পাস্তা ভালো করে সস ও মসলার মিশ্রণে মাখিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন। পনিরের টুকরা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম