ভিন্ন রকম ‘ভিন্নজগত’!

রেজাউল করিম রাজা
০৫ আগস্ট ২০১৭, ২০:৪৪আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৩৮

ভিন্নজগত আমাদের মাঝে মাঝে ইচ্ছে হয়, সব ব্যস্ততা ভুলে নিজের মত করে কিছুটা সময় কাটাতে। মানুষের এই স্বভাবসুলভ ইচ্ছাকে পূরণ করার যাবতীয় উপকরণ রয়েছে এমন একটি স্থান রংপুরের ‘ভিন্নজগত’।

দেশের নানান প্রান্ত থেকে প্রতিদিন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিক্সা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে প্রচুর মানুষ বেড়াতে আসেন এখানে। আর বিভিন্ন উৎসবে মানুষের ঢল নামে ভিন্নজগতে।

ভিন্নজগতের চারিদিকে সাজানো-গোছানো দেশি-বিদেশি হাজারও গাছ-গাছালির মাঝে সারাক্ষণ নানা প্রজাতির পাখির কোলাহল। সবুজ প্রকৃতির ছায়া ঘেরা পরিবেশে সারাটা দিন হেসে খেলে আপনি কাটিয়ে দিতে পারবেন। ছোট-বড়, তরুণ-তরুণী, অবাল-বৃদ্ধা সব বয়সের মানুষের পদাচারণায় সদা চঞ্চল রংপুরের ভিন্নজগত।

সি লায়ন রংপুর শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকার নিরিবিলি পরিবেশে ২০০১ সালে বেসরকারিভাবে প্রায় ১শ’ একর জমির প্রতিষ্ঠিত হয়েছে ‘ভিন্নজগত’ নামের এই বিনোদন কেন্দ্র।   

বাংলাদেশের প্রথম প্লানেটোরিয়ামটি এখানেই স্থাপন করা হয়েছিল, সেটা এখনও চালু আছে। গ্রামবাংলার ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়ায় নির্মিত দোকানপাট, তিনশ আসনবিশিষ্ট আধুনিক কনফারেন্স কেন্দ্র, কমিউনিটি সেন্টার, সুইমিংপুল ও মসজিদ আছে রংপুর ভিন্নজগতে।

হাতি এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে রোবট স্ক্রিল জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, সী-প্যারাডাইস, আজব গুহা, নৌকা ভ্রমণ, শাপলা চত্বর, তাজমহল ও আইফেল টাওয়ারের রেপ্লিকা, ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য, ওয়াক ওয়ে, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ ও বিভিন্ন ধরনের মজার মজার রাইড।

আইফেল টাওয়ার বাচ্চাদের জন্যে আরও আছে ক্যাঙ্গারু, হাতি, ঘোড়া, ডায়নোসার সহ নানা জীবজন্তুর মূর্তি। এগুলো দূর থেকে দেখতে জীবন্ত মনে হলেও বাস্তবে এসব ইট, পাথর ও লোহা দিয়ে তৈরি।  

যারা মাছ ধরতে ভালবাসেন শখের মৎস্য শিকারি, তাদের জন্য নির্দিষ্ট ফি-এর বিনিময়ে মাছ ধরার ব্যবস্থা আছে ভিন্নজগতে।

ডাইনোসর বিশাল আয়তনের এই ব্যতিক্রম ভিন্নজগতে একই সঙ্গে অন্তত ৫শ’ পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা রয়েছে। এর ভেতরেই  অন্তত এক হাজার গাড়ি পার্কিংয়ের করতে পারবেন ।

ভিন্নজগতে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল। দর্শনার্থীদের নিরাপত্তায় বেশকিছু কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক নিয়োজিত থাকে। এছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি দেখাশোনা করা হয়।

গহবর এখানে দর্শনার্থীরা চাইলে রাতেও থাকতে পারবেন। অনেক দূরের দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এখানে রাত্রি যাপন করার জন্যে কটেজ রয়েছে ৭টি। রয়েছে থ্রি-স্টার মডেলের ড্রিম প্যালেস।

রংপুর ভিন্নজগতে যাবার জন্যে যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো। বাসে আসলে রংপুরের পাগলা পীরে নেমে রিক্সা, ভ্যান বা অটোতে ১৫/২০ টাকা ভাড়া দিয়ে ভিন্নজগতে যেতে সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক