কানাডায় ‘বাংলাদেশ উৎসব’

লাইফস্টাইল ডেস্ক
১১ আগস্ট ২০১৭, ১৪:৪১আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৪:৪৩

কানাডায় ‘বাংলাদেশ উৎসব’ কানাডার ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হলো কানাডা-বাংলাদেশ ফেস্টিভ্যাল। সম্প্রতি দেশটির টরন্টো শহরে বসবাসকারী বাংলাদেশিদের উদ্যোগে এ ফেস্টিভ্যাল উদযাপিত হয়।

ভারত, নেপাল, রুয়ান্ডা, কানাডা এবং বাংলাদেশের নৃত্য এবং সঙ্গীত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি মানসিক প্রতিবন্ধীদের নৃত্য পরিবেশনায় মুখরিত ছিলো টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার ডেন্টোনিয়া পার্ক।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের শুরু হয়। এরপর যাদু প্রদর্শনী, ডিজনীর বিখ্যাত চরিত্র মিকি এবং মিনি মাউসের সঙ্গে ছোট্ট বন্ধুদের ছবি তোলা, ফটো বুথ, মাল্টিকালচারাল শো’র সমাপনী হয় টরন্টোতে বসবাসকারী বিখ্যাত সঙ্গীত এবং নৃত্য শিল্পীদের পরিবেশনায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো দেশ-বিদেশের শিল্পীদের পরিবেশনা এবং বাংলাদেশের কিংবদন্তী শিল্পী তপন চৌধুরীর মন মাতানো গান।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নাথানিয়েল এবং কাউন্সিলর জ্যানেট ড্যাভিস উপস্থিত ছিলেন। এছাড়া কানাডার বিভিন্ন রাজ্য, আমেরিকা এবং ইংল্যান্ড থেকে আগত বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য দেন কনভেনর সৈয়দ শামসুল আলম।

/এফএএফ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম