ক্ল্যারিফায়িং শ্যাম্পু!

লাইফস্টাইল ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৫:৩৩আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৫:৩৩

ক্ল্যারিফায়িং শ্যাম্পু! অনেক ধরনের সাবান-শ্যাম্পুর কথা শুনেছেন। তবে ক্ল্যারিফায়িং শ্যাম্পু বোধহয় এই প্রথম শুনলেন। ত্বক বিশেষজ্ঞরা চুলের যত্নে সাধারণ শ্যাম্পুর পরিবর্তে ক্ল্যারিফায়িং শ্যাম্পুর কথাই বলছেন ইদানিং। প্রতিদিন যে শ্যাম্পু আমরা ব্যবহার করে থাকি, সেগুলি হল ক্লিঞ্জিং শ্যাম্পু। অর্থাৎ যা শুধু আমাদের চুল পরিষ্কার করে। আর 'ক্ল্যারিফায়িং শ্যাম্পু' হল, সেই শ্যাম্পু, যা আমাদের চুল এবং স্কাল্প পরিষ্কার করে এবং চুলের স্বাস্থ্যের যত্ন নেয়। নারী-পুরুষ নির্বিশেষে এ ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত। নিজেই বানিয়ে নিতে পারেন এই শ্যাম্পু। কেনও এই শ্যাম্পু ব্যবহার করবেন এবার সেই কারণটি জেনে নিন।

সাধারণ শ্যাম্পু শুধু চুল পরিষ্কার করে, কিন্তু চুল মজবুত হতে যেসব উপাদান প্রয়োজন সেগুলো থাকে না। তাই প্রয়োজন ক্ল্যারিফায়িং শ্যাম্পু।

চুলে জেল, ক্রিম ব্যবহার করে থাকলে পরবর্তীকালে চুলের যত্নে এই শ্যাম্পু প্রয়োজন। কারণ এসব উপাদানে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যা আমাদের চুল এবং স্কাল্প দুটোর পক্ষেই খুব ক্ষতিকর। তাই চুলের যত্নে দরকার এই শ্যাম্পু।

কীভাবে তৈরি করবেন:  এই শ্যাম্পু বানাতে আপনার লাগবে দুই টেবিল চামচ বেকিং সোডা, এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার।

প্রথমে দুই টেবিল চামচ বেকিং সোডা দুই কাপ গরম পানিতে মিশিয়ে নিতে হবে। এবার আপেল সিডার ভিনিগার মেশাতে হবে। হয়ে গেল শ্যাম্পু।

চুল ভিজিয়ে নেওয়ার পর এই মিশ্রণটি ব্যবহার করতে হবে। ৫-১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩ থেকে চারবার এই শ্যাম্পু ব্যবহারে আপনার চুল ঝলমলে।

/এফএএন/

 

সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম