শুভ্রতায় ঐশ্বরিয়া ও আরাধ্যা

লাইফস্টাইল ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৭:১৩আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৭:৪৬

শুভ্রতায় ঐশ্বরিয়া ও আরাধ্যা মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে সবাইকে চমকে দিলেন বলিউডের হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া। সঙ্গে যোগ দিয়েছে তার পাঁচ বছরের কন্যা আরাধ্যা। মা-মেয়ে প্রায় একইরকম পোশাক পরেছেন। মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে ভারতের জাতীয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলণ অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিল ছোট্ট আরাধ্যা।

সমুদ্র-সবুজ রঙের আনারকলিতে ঐশ্বরিয়াকে অনন্য লাগছিল। গায়ে ছিল হালকা সাদা পাথরের গয়না। টুইস্ট খোপা ছিল চুলে। একই কাপড়ের সাদা জামায় আরাধ্যাকেও অনন্য লাগছিল। ফ্যাশন সমালোচকরা তো সবসময় মুখিয়ে থাকেন বচ্চন পরিবারের পোশাক নিয়ে কথা বলার জন্য। তবে এবার সবাই আরাধ্যায় মুগ্ধ।

অনেকেই বলছেন মায়ের পথেই হাঁটছে মেয়ে। তবে মা নিজেই মেয়ের পোশাক পছন্দ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ঐশ্বরিয়ার নিজস্ব ডিজাইনার এই পোশাক তৈরি করেছেন। মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে দেশের জন্য পতাকা উত্তোলনের জন্যই মেয়েকে নিয়ে সেখানে যান ঐশ্বরিয়া। এটিকে ভীষণ সম্মানজনক কাজ বলে বিবেচনা করে ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। তাই সেটিকে মাথায় রেখে পোশাকেও বিশেষ নজর দিয়েছেন ঐশ্বরিয়া।

শুভ্রতায় ঐশ্বরিয়া ও আরাধ্যা

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম