ফ্যাশনেবল হবু মা সোহা ও এশা

আনিকা আলম
১৮ আগস্ট ২০১৭, ১৬:০০আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৬:০০
image

হবু মা এশা দেওল সেদিন হাজির হয়েছিলেন ডিজাইনার নিশিকা লুল্লার কালেকশন দেখতে। ক্যাজুয়াল পোশাকেই সাধারণ ছিলেন এই অভিনেত্রী। কালো রংয়ের কাঁধ খোলা পোশাক পরেছিলেন তিনি। কাঁধে ফিতা দেওয়া টপসের ছিল লম্বা নেটের হাতা। কালো প্যান্টের সঙ্গে ছিল স্লিপার। পরিপাটি করে চুলগুলো বেঁধে কানে বড় রিং পরেছিলেন তিনি। সিম্পল ও আরামদায়ক সাজেই স্বাচ্ছন্দ্য ছিলেন এ হবু মা।

এশা দেওল
এদিকে সোহা আলী খানও মা হবেন আর কিছুদিন পরই। সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে দেখা মিলল এই হবু মায়ের। চমৎকার ম্যাটার্নিটি গাউনে ঝলমল করছিলেন তিনি। সোনালি রংয়ের ঝুমকা ও ক্লাসিক হেয়ার ব্যান্ড সাজে যোগ করেছিল বাড়তি জৌলুস।  

পরিবারের সাথে সোহা আলী খান
এর আগে রেট্রো লুকে দেখা গিয়েছিল সোহাকে। চেক লম্বা শার্টের পাশাপাশি ইন্ডিয়া কিডস ফ্যাশন উইকে তিনি পরেছিলেন হলুদ রঙা ফ্রক ড্রেস। এছাড়াও পাতা প্রিন্টের ম্যাক্সি পোশাকে তিনি নজর কেড়েছেন সবার।  

চেক শার্ট পরেছিলেন এই হবু মা

হবু মা সোহার ফ্যাশন

তথ্য: বোল্ডস্কাই    

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম