রেসিপি: মজাদার মেথি চিকেন

লাইফস্টাইল ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:২৪
image

গরম গরম পরোটা অথবা ভাতের সঙ্গে খেতে সুস্বাদু মেথি চিকেন। মাইক্রোওয়েভ ওভেনে ঝটপট রান্না করে ফেলতে পারবেন এই আইটেমটি। জেনে নিন কীভাবে রান্না করবেন।    

মেথি চিকেন
উপকরণ
পেঁয়াজ কুচি- ১০০ গ্রাম
কাঁচামরিচ- ২টি (কুচি)
ধনে গুঁড়া- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
টমেটো কুচি- ১০০ গ্রাম
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
শুকনা মেথি পাতা- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চিমটি
ম্যারিনেটের উপকরণ
মুরগির মাংসের টুকরা- আধা কেজি
আদা বাটা- আধা টেবিল চামচ
কাঁচামরিচের সস- আধা টেবিল চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
টকদই- আধা কাপ
রসুন বাটা- আধা চা চামচ
লবণ- ১ চিমটি
প্রস্তুত প্রণালি
একটি কাচের পাত্রে টকদই, আদা-রসুন বাটা, মরিচের সস, মরিচ গুঁড়া ও লবণের সঙ্গে মুরগির মাংসের টুকরা মাখিয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা।  
মাইক্রোওয়েভের পাত্রে তেল গরম করে নিন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে ৫ মিনিট গরম করুন ওভেনে। পেঁয়াজ সোনালি হয়ে গেলে মরিচ কুচি, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মসলা গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও টমেটো কুচি দিয়ে দিন। ১০০ পারসেন্ট তাপে আরও ৫ মিনিট রাখুন পাত্র। দুই একবার নেড়ে দিন। মুরগির মাংসের টুকরা দিয়ে পাত্র ঢেকে দিন। একই রকম তাপে রাখুন ৭ থেকে ৮ মিনিট। বারবার নাড়াচাড়া করুন। মেথির শুকনা পাতা দিয়ে ২ মিনিট রাখুন ওভেনে। ৬০ পারসেন্ট তাপে রাখবেন। হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার মেথি চিকেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম