বাকি আছে মসলা

সাদ্দিফ অভি
৩১ আগস্ট ২০১৭, ১৯:৩০আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৯:৩৩

বাকি আছে মসলা কোরবানির পাশাপাশি চাই সুস্বাদু রান্না, আর তার জন্য প্রয়োজন হয় মসলা। চাহিদা মতো মসলা বাজারে পাওয়া গেলেও বাধ সাধে দাম। সারাবছর সরবরাহ ঠিক থাকলেও ঈদের সময় কোনও এক অজানা কারণে বেড়ে যায় মসলার দাম। তাই বাজারে যাবার আগে কোন মসলার দাম কত জানা জরুরি।

কারওয়ান বাজার ঘুরে জানা যায় প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়, দারুচিনি ৪৫০ টাকা ও এলাচি বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা,  তেজপাতা ২০০ টাকা, লবঙ্গ ১২০০ থেকে ১৪০০ টাকা, সাদা গোল মরিচ ১৪০০ থেকে ১৬০০ টাকা, কালো গোল মরিচ ১০০০ টাকা থেকে ১২০০ টাকা, কিশমিশ ৪০০ টাকা, জয়ফল ৮০০ টাকা থেকে ৯০০ টাকা, জৈত্রি ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা, আলু বোখারা ৬০০ টাকা থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কেজি হিসেবে পাইকারি দরে কেনা গেলেও খুচরা দামে কিনতে গেলে ৫ থেকে ১০ টাকা বেশি পড়বে। আর বাজার ভেদে দামের পার্থক্য তো আছেই। আবার অল্প পরিমানে কিনতে গেলে দাম একটু বেশি গুনতে হতে পারে।

মসলার জন্য বড় বাজার হচ্ছে কাওরান বাজার, চকবাজার, ঠাঠারি বাজার। এছাড়াও আপনার এলাকার সব কাঁচাবাজারের সঙ্গে মসলার বড় দোকান পাবেন। সেখান থেকেও শেষ মুহূর্তে মশলা কিনে নিতে পারেন।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম