বানানো একটু সময় সাপেক্ষ হলেও খেতে খুবই সুস্বাদু সাবুদানার বড়া। বাইরে মচমচে ও ভেতরে নরম এই বড়া পরিবেশন করা যায় পুদিনার চাটনির সঙ্গে। জেনে নিন কীভাবে সাবুদানার বড়া বানাবেন।
উপকরণ
সাবুদানা- আধা কাপ
আলু সেদ্ধ (খোসা ছাড়ানো)- ৩টি
আদা- ২ চা চামচ
কাঁচামরিচ কুচি- ২ চা চামচ
তিল- ২ চা চামচ
লবণ- স্বাদ মতো
কর্নফ্লাওয়ার- ১ চা চামচ
ভাজা বাদাম (ভেঙে নেওয়া)- ৬ টেবিল চামচ
তেল- ভাজার জন্য
পানি- আধা কাপ
প্রস্তুত প্রণালি
একটি ছাঁকনিতে সাবুদানা নিয়ে ভালো করে ধুয়ে নিন। ৬-৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। নরম হলে অতিরিক্ত পানি ফেলে দিন।
একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু ভর্তা করে নিন। সাবুদানা, আদা ও মরিচ কুচি মেশান আলুর সঙ্গে। স্বাদ মতো লবণ ও তিল দিয়ে দিন। সব উপাদান ভালো করে মিশিয়ে মণ্ড তৈরি করুন। কর্ণফ্লাওয়ার ও ভাজা বাদাম মিশিয়ে দিন। ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে চ্যাপ্টা বড়ার আকার করে নিন।
চুলায় তেল গরম করুন। তৈরি করে রাখা বড়াগুলো তেলে ভেজে নিন। পরিবেশন করুন গরম গরম।








