ঘরের রসগোল্লা

হাসিনা ইরফান
০৭ অক্টোবর ২০১৭, ১৬:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৬:৪০

ঘরের রসগোল্লা কত জায়গায় রসগোল্লা খেয়েছেন। কত রকমের রসগোল্লা আছে। গরম ধোঁয়া ওঠা রসগোল্লার তো জুরি মেলা ভার। কলকাতার রসগোল্লার তো সেই সুনাম। কিন্তু সেই রসগোল্লা যদি আপনার ঘরেই তৈরি হয়? তাহলে নিশ্চয় কারও আপত্তি থাকবে না। বাংলা ট্রিবিউন আজকে দিচ্ছে রসগোল্লার রেসিপি।

উপকরণ:  

ছানা- দুই লিটার দুধের

ভিনেগার- আধ কাপ (ছানা তৈরি করতে)

কর্নফ্লাউয়ার- দুই টেবিল চামচ

চিনি- দুই টেবিল চামচ (ছানা মাখানোর জন্য)

চিনির সিরার জন্য-

পানি-ছয় কাপ

চিনি- তিন কাপ

দারচিনি- একটি

এলাচ- দুটি ঘরের রসগোল্লা প্রণালি- প্রথমে দুধ জ্বাল দিয়ে তাতে ভিনিগার ছেড়ে দিয়ে ছানা তৈরি করতে হবে। এরপর ছানা একটি পাতলা কাপড়ে পুটলি বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। পানি একেবারে ঝরে গেলে চিনি ও ময়দা দিয়ে ভালো করে মথে নিতে হবে। এরপর ১০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে ঠাণ্ডা স্থানে রাখতে হবে। এরপর ছোট ছোট লেচি করে রসগোল্লার আকৃতি দিতে হবে।

একই সময় চুলায় সিরার জন্য পানি, চিনি, দারচিনি, এলাচ দিয়ে জ্বাল দিতে হবে। সিরা ফুটে উঠলে তাতে মিষ্টি ছেড়ে দিয়ে ছয় থেকে সাত মিনিট আচ করিয়ে জ্বাল দিতে হবে। দেখবেন রসগোল্লা ফুলে উঠে টইটম্বুর হয়ে উঠছে। গরম গরম পরিবেশন করুন।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম