লাউ পাতার ঝোল

লাইফস্টাইল ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ২০:১২আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:১৫

লাউ পাতার ঝোল

মাছ, মাংস, ডিম, সবজি প্রায় নিয়মিতই খাওয়া হয়। এসব ছাপিয়ে কখনও একটু সবুজ শাক হলে মন্দ হয় না। শাকের মধ্যে লাউ শাক মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই লাউ পাতার পাতলা ঝোল কিন্তু দারুণ হয়। অনেকেই মাছ দিয়ে লাউ শাক খেয়েছেন, কেউ কেউ ভাজি করেন। কিন্তু শুধু রসুন, আদা দিয়ে তৈরি এই ঝোল স্বাদ যেমন চমৎকার পুষ্টিগুণও দারুণ। জেনে নিন লাউ পাতার ঝোলের রেসিপি।

উপকরণ:

 লাউ পাতা (ডগাসহ)- এক আঁটি

আস্ত রসুন (থেতো করা)-দুইটি

আদা বাটা- এক চা চামচ

কাঁচা মরিচ ফালি- ছয়টি

তেল- এক টেবিল চামচ

লবণ- পরিমাণ মতো

গরম পানি- এক কাপ

প্রণালি:  প্রথমেই লাউপাতা ডগাসহ ধুয়ে কেটে নিন। চুলায় তেল দিয়ে তাতে আদা বাটা ও রসুন দিয়ে দিন। আদা-রসুন ভাজা ভাজা হলে লবণ ও গরম পানি ছেড়ে দিন। গরম পানি ফুটে উঠলে তাতে লাউপাতা ও কাঁচামরিচ ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ঢেঁকে দিন। এসময় চুলার আঁচ মাঝারি থাকবে। ঠিক ছয় মিনিট পর ঝোল ঝোল শাক নামিয়ে ফেলবেন। শাকের রং পরিবর্তন হবে না। কিন্তু স্বাদ দারুণ। লাউ পাতার ঝোল

গরম গরম শাকের ঝোল ইচ্ছা করলে ভাত দিয়ে খেতে পারেন। তবে এটি এমনি প্লেটে সালাদের মতো খেতে বেশি মজা লাগে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এই ঝোল স্টিকি রাইস দিয়ে খাওয়া হয়।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী