কে বলবে শ্রীদেবীর বয়স এখন ৫৪! দেখে যেন ত্রিশ বছরের সুন্দরী যুবতীই মনে হয়! চিরসবুজ এই গ্ল্যামার কুইন টাইমস ফ্যাশন উইকের র্যাম্পে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন উপস্থিত সবার চোখ ছিল শুধু তার দিকেই। ব্যাঙ্গালোরে পিসি জুয়েলার ও ডিজাইনার নুপুর সাচদেবের যৌথ সাজে শ্রীদেবী হাজির হয়েছিলেন। আর সেসময় তাকে দেখতেও দারুণ রাজকীয় ও অভিজাত লেগেছে।
লালচে কাঁধহীন ব্রাইডাল লেহেঙ্গা পরেছিলেন তিনি। পোশাকটি ডিজাইন করেছেন নুপুর সাচদেব। আর এই পোশাককে আরো রাজকীয় রূপ দেয় পিসি জুয়েলারির ভারি গয়না।
লেহেঙ্গা জুড়ে ছিল এমব্রয়ডারি। গলায় স্বর্ণের ভারি গয়না, কানে বড় দুল পরেছিলেন তিনি।








