চমৎকার রৌদ্রজ্জ্বল আবহাওয়া সেদিন রোমে। রাস্তায় হঠাৎ দেখা মিলল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তিনি ইতালিয়ান সাজেই বের হয়েছিলেন রোম ঘুরতে। জনপ্রিয় ইংলিশ টিভি সিরিজ কোয়ান্টিকো ৩- এর শুটিংয়ে প্রিয়াঙ্কা এখন ইতালিতে। সেদিন শুটিং শেষে চমৎকার সাজে বের হয়েছিলেন ঘোরাঘুরি করার জন্য।
সাইড স্লিট প্রিন্টেড স্কার্টের সঙ্গে ছোট সাদা শার্ট পরেছিলেন প্রিয়াঙ্কা। শার্টের নিচের অংশ গিঁট দেওয়া ছিল। মাথায় পরেছিলেন গোলাকার হ্যাট। চোখে সানগ্লাস।
তথ্য: বলিউড হাঙ্গামা








