ঘরেই তৈরি করুন মাউথওয়াশ

আহমেদ শরীফ
১৩ অক্টোবর ২০১৭, ১৫:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৬:২৭
image

মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাধলে পিরিওডোনটাইটিস, জিনজিভাইটিস, প্লাকের মতো দাঁত ও মাড়ির রোগ হয়। তাই দাঁত ভালো রাখতে প্রতিদিন ব্রাশ করা ও ফ্লসিংয়ের বিকল্প নেই। দাঁত ও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে মাউথওয়াশ কার্যকর ভূমিকা রাখে।  অবশ্য বাজারের বেশিরভাগ মাউথওয়াশেই কিছু ক্ষতিকর ক্যামিকেল থাকে। দাঁতের যত্নে নিজেই প্রাকৃতিক অ্যান্টি ব্যাকেটিয়াল সমৃদ্ধ মাউথওয়াশ বানিয়ে নিতে পারেন।

ঘরেই তৈরি করুন মাউথওয়াশ

মাউথওয়াশ তৈরি ও ব্যবহার করার জন্য বেকিং সোডা, লবণ, হাইড্রোজেন পারঅক্সাইড, টুথপিক ও টুথব্রাশ নিন।

প্রথম ধাপ: ছোট বাটিতে আধা চা চামচ লবণ ও এক চা চামচ বেকিং সোডা গুলিয়ে ফেলুন।

দ্বিতীয় ধাপ: একটি কাপে গরম পানি নিয়ে আপনার টুথব্রাশটি সেখানে ৩ মিনিট চুবিয়ে রাখুন।

তৃতীয় ধাপ: টুথব্রাশে লবণ ও বেকিং সোডার মিশ্রণটি নিয়ে দাঁতে মেখে হালকা করে ব্রাশ করুন।

চতুর্থ ধাপ: আরেকটি কাপে গরম পানি নিয়ে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিন। এরপর এক মিনিটের মতো ঐ পানি মুখে নিয়ে কুলি করুন।

পঞ্চম ধাপ: একটি টুথপিক দিয়ে দাঁতে আটকে থাকা ময়লা পরিষ্কার করে ফেলুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে কুলি করে মুখ ধুয়ে ফেলুন।

এছাড়া আয়ুর্বেদিক প্রাচীন টিপস হিসেবে নারকেল তেল  বা অলিভ ওয়েলের মতো তেল মুখে  নিয়ে ১০-২০ মিনিট কুলি করে ফেলে দেওয়া খুব উপকারী। এতে মুখের ব্যাকটেরিয়া দূর হয়। আর প্রতিদিন সকালে ও রাতে দুইবার ব্রাশ করার বিকল্প নেই। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম