নগরে ডিম উৎসব

লাইফস্টাইল ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ১৪:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৪:১৩

নগরে ডিম উৎসব প্রতিরোধকারী স্বাস্থ্যসেবা পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুর্নাভা লিমিটেড, আয়োজিত ‘এগ ফেস্ট’ মুখরিত ছিলো শিশুদের কোলাহলে। শনিবার রাজধানীর ইমান্যুয়েল’স নিউ হলে এবং দীপনপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘পুর্নাভা এগ ফেস্ট’। সুস্বাস্থ্যের জন্য ডিমের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে পুর্নাভা মজাদার এই উৎসবের আয়োজন করে। অভিভাবকরা বাচ্চাদের সঙ্গে নিয়ে ‘এগ ফেস্ট’ উপভোগ করেছেন।

নগরে ডিম উৎসব দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল মজাদার ও আকর্ষণীয়, একইসঙ্গে শিক্ষামূলক নানান কার্যক্রম। উৎসব প্রাঙ্গণে ছিল বেশকিছু স্টল। এর  স্টলগুলোর মধ্যে ছিল ডিম দিয়ে তৈরি মজাদার খাবারের স্টল এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ স্টল। এছাড়াও শিশুদের সারাদিন আনন্দে মাতিয়ে রাখতে মজার মজার বই পড়ার জন্য বেশকিছু বুক স্টল, শিশুদের জন্য ইয়োগা সেশন, বিভিন্ন শিশু সংগঠন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা, সংগীতের আয়োজন, ম্যাজিক শো, পাপেট শো, ক্লে স্টেশন, চিত্রাংকন, লাফালাফি, রেল ভ্রমণ, বল খেলা, বাচ্চাদের সাথে খেলার জন্য ফান পেট ইত্যাদি মজাদার আয়োজন নিয়ে বিনোদন স্টল। এই সব আয়োজন দিনভর মাতিয়ে রেখেছিল এক দল শিশু। সাথে ছিলেন শিশুর অভিভাবকরাও।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম