ঢাকায় হ্যালোইন উৎসব

লাইফস্টাইল ডেস্ক
২৯ অক্টোবর ২০১৭, ১৭:০৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৬

ঢাকায় হ্যালোইন উৎসব ‘স্পুকটাকুলার হ্যালোইনশীর্ষক জমকালো হ্যালোউইন উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। আগামী ৩০ থেকে ৩১ অক্টোবর দুই দিনব্যাপী এ উৎসবটি লা মেরিডিয়ান ঢাকার ১৭ তলায় ‘ইনফিনিটি স্কাইলাইনে’সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্বের নানা দেশে প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বাংলাদেশেও এ সাংস্কৃতিক এ উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান।

অল সেইন্টস ডের স্মরণে বিভিন্ন মজাদার কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনটি উদযাপন হয়। ভৌতিক পোশাক পরা, ভুতুড়ে বাড়িতে ভ্রমণ, শিশুদের চকলেট খাওয়ানো ইত্যাদি আয়োজন হ্যালোউইন উৎসবের অংশ। হ্যালোইন উৎসবের আনন্দকে আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে লা মেরিডিয়ান ঢাকা ভুতুড়ে বাড়ি, চলচ্চিত্র প্রদর্শনী এবং নানাবিধ খেলার আয়োজনের মাধ্যমে এ উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়েছে।

হ্যালোইনের এ উৎসবে অংশ নেওয়া যাবে জনপ্রতি মাত্র ১৭০০ টাকায়। যার মধ্যে হ্যালোইন উৎসবে অংশগ্রহণ ছাড়াও থাকছে বিশেষ বুফে ডিনার ‘গৌলস মিস্ট্রি বুফে’। 

ইতিমধ্যেই সুস্বাদু খাবার, আকর্ষণীয় পরিবেশ, উন্নত সেবা এবং উৎসব আয়োজনের প্রাণকেন্দ্র হিসেবে লা মেরিডিয়ান ঢাকা অতি পরিচিত একটি নাম। হ্যালোইন উৎসব আয়োজনের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনের সূচনা করবে লা মেরিডিয়ান ঢাকা। বুকিংসহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক