ঝটপট চিকেন নাগেট

লাইফস্টাইল ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ১৫:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:২৮
image

বিকেলে চায়ের সঙ্গে কি নাস্তা পরিবেশন করা যায় ভাবছেন? মজাদার চিকেন নাগেট বানিয়ে ফেলতে পারেন ঘরেই। টমেটো সসের সঙ্গে সুস্বাদু ও মচমচে নাগেট পছন্দ করবে শিশুরাও। জেনে নিন কীভাবে বানাবেন চিকেন নাগেট।

চিকেন নাগেট
উপকরণ

মুরগির মাংসের টুকরা- ২৫০ গ্রাম
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
ডিম- ১টি
লবণ- স্বাদ মতো
তেল- প্রয়োজন মতো
ময়দা- ১/৪ কাপ
পেঁয়াজ- ১টি (কুচি)
রসুন বাটা- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে মুরগির মাংসের টুকরা। রসুন বাটা, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে মাখিয়ে নিন। মিশ্রণটি একঘণ্টা ফ্রিজে রাখুন।আটি পাত্রে ডিম ফেটিয়ে রাখুন। ফ্রিজ থেকে মাখিয়ে রাখা মিশ্রণ বের করে ছোট ছোট অংশে ভাগ করে ময়দায় গড়িয়ে নিন। এবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে একটি পাত্রে রেখে দিন।
প্যানে তেল গরম করুন। নাগেটগুলো সোনালি করে ভেজে তুলুন। দুইদিক যেন ভালো মতো ভাজা হয় সেদিকে লক্ষ রাখবেন। টমেটো সসের সঙ্গে মচমচে নাগেট পরিবেশন করুন।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান