ঝটপট ব্যানানা প্যানকেক

লাইফস্টাইল ডেস্ক
০৫ নভেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৭:৪২
image

অতিরিক্ত পাকা কলা ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ব্যানানা প্যানকেক। ঝটপট তৈরি করা যায় এই আইটেমটি। স্বাস্থ্যকর ব্যানানা প্যানকেক পছন্দ করবে শিশুরাও। জেনে নিন কীভাবে বানাবেন এটি।

ব্যানানা প্যানকেক
উপকরণ
ময়দা- আধা কাপ
বেকিং পাউডার- ১ চা চামচ
দুধ- ১/৪ কাপ
কলা- ৩টি
ডিম- ১টি
চিনি- স্বাদ মতো
লবণ- সামান্য
তেল- ১ টেবিল চামচ
নারকেলের দুধ- ১/৪ কাপ
প্রস্তুত প্রণালি
কলার খোসা ছাড়িয়ে চটকে নিন ভালো করে। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। ময়দা, লবণ ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার ফেটিয়ে রাখা ডিম একটু একটু করে দিয়ে দিন ময়দার মিশ্রণে। তেল, দুধ ও নারকেলের দুধ নিয়ে দিন। সবশেষে কলা দিয়ে মাখিয়ে খামির তৈরি করুন।
মাঝারি আঁচে প্যান গরম করে নিন। খামির থেকে ছোট অংশ নিয়ে গরম প্যানে গোলাকারভাবে ছড়িয়ে দিন। তেল ছড়িয়ে দিন প্যানকেকের উপরে। প্যানকেক বাদামি হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। মধু অথবা চিনির সিরাপ ছড়িয়ে দিতে পারেন পরিবেশনের আগে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের