মাথা ব্যথা সারান ৩ মিনিটে

আহমেদ শরীফ
১৪ নভেম্বর ২০১৭, ২০:২৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:২৯

ছবি-সংগৃহিত জীবনের কোন না কোন সময়ে আপনার মাথা ব্যথা হয়নি তা নিশ্চয়ই জোর গলায় বলতে পারবেন না। বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেন ছাড়া মানসিক চাপ বা এখন যে ঋতু পাল্টে শীত আসছে, তার জন্যেও আপনার মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যথা সারানোর কোন উপায় আছে কী? ওষুধ না খেয়ে চলুন দ্রুত মাথা ব্যথা থেকে মুক্ত হতে নিজেই আগে চেষ্টা করা যাক -

মাথা ম্যাসাজ করুন:

প্রথমেই যা করতে হবে তা হলো মাথা ম্যাসাজ করা। এতে করে ব্যথার জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক হয়ে মানসিক চাপ ও ব্যথা কমবে। তাই মাথা ব্যথা হলে প্রথমেই কোন ব্যথা নাশক ওষুধ খাবেন না। আগে মাথা ম্যাসাজ করুন। এতেই দ্রুত সেরে উঠতে পারেন। ব্যথা নাশক ওষুধ সেবন শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।




তোয়ালে দিয়ে ম্যাসাজ:

আরেকটি কার্যকর উপায় হলো ঘাড় ও মাথায় রক্ত সরবরাহ স্বাভাবিক করা। এক্ষেত্রে তোয়ালে দিয়ে ম্যাসাজ থেরাপি নিলে ভালো ফল পাওয়া যাবে। একটা ভালো তোয়ালে নিয়ে সেটিকে পেঁচিয়ে নিন। দুই হাতে তোয়ালের দুই প্রান্ত ধরে ঘাড়ের নিচের দিকে চেপে ধরুন। তারপর তোয়ালেটিকে মাথা, ঘাড় ও কাঁধ বরাবর টানুন। ছন্দের তালে তালে তোয়ালেটাকে আগে পিছে টানুন।এসময় ধীরে ধীরে তোয়ালের প্যাঁচ আলগা করতে হবে, যাতে ম্যাসাজটা কার্যকর হয়। এভাবে ৩ থেকে ৫ মিনিট সময় নিয়ে ম্যাসাজ করুন। এতে ব্যথা কমে যাওয়ার কথা। যদি ভালো ফল না পান, তাগলে ১০ মিনিট বিরতি দিয়ে আবারো এই প্রক্রিয়ায় ম্যাসাজ করুন। যদি মাথা ব্যথা বেশি থাকে, তাহলে একই সঙ্গে তোয়ালে ম্যাসাজের পাশাপাশি মাথা ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে। আর সেই সঙ্গে পুদিনা পাতার চা পান করলে রক্তনালিগুলো রিলাক্স হয়ে দ্রুত মাথা ব্যথা সারবে।

তথ্যসূত্র: ইনস্টিকস ডট কম

/আপ-এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম