নগরে অর্গানিক খাদ্য উৎসব

লাইফস্টাইল ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:১৮

নগরে অর্গানিক খাদ্য উৎসব র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে ঢাকাবাসী উপভোগ করতে পারবে আকর্ষণীয় এবং স্বাস্থ্যকর অর্গানিক খাবারের সমাহার।

বাংলাদেশে ডায়াবেটিস, স্থুলতা, হৃদরোগ , ক্যান্সার, হাইপারটেনশন ইত্যাদি রোগ প্রতিনিয়ত বেড়েই চলছে। ঢাকা শহরে এই সমস্যার হার আরও বেশি। এই সমস্যা সমাধানে মানুষকে স্বাস্থ্যকর খাবারের দিকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।। সুস্বাদু খাবার মানেই যে অস্বাস্থকর নয়- এই ফেস্টিভ্যাল এর মাধ্যমে মানুষ কাছে তা তুলে ধরার চেষ্টা  করা হবে।

পাঁচদিন ব্যাপী এই উৎসব শুরু হবে ২১ নভেম্বর চলবে ২৫ নভেম্বর, ২০১৭ পর্যন্ত। র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল বাংলাদেশের একমাত্র হোটেল যেখানে নিজেদের বাগানে  শাকসবজি ,খাদ্যপযোগী ফুল এবং মাশরুম উৎপাদন করা হয় এই  সম্পর্কেও ফেস্টিভ্যালে আলোকপাত করা হবে।

ফেস্টিভ্যালে অর্গানিক এবং স্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি খাবার প্রদর্শন করা হবে যা কম তেল এবং চিনি দিয়ে তৈরি এবং স্বাদ থাকবে অপরিবর্তিত। এই ফেস্টিভ্যালে আরো দেখানো হবে কিভাবে স্বাস্থ্যকর উপাদান দিয়ে এসব খাবার বাসায়ও তৈরি করা যাবে।

ফেস্টিভ্যালে যেসব খাবার থাকবে সুশি এবং সাশিমি মেইড উইথ ব্রাউন রাইস, জাপানিজ ফরুট সুশি ট্রিট। কাচ্চি বিরিয়ানি এবং ভুনা আইটেমস- যাতে থাকবে কম কোলেস্টরেল এবং কম চিনি, কিন্তু স্বাদ এবং গন্ধ থাকবে অপরিবর্তিত। এছাড়াও থাকবে 'ল্যাম্ব স্পিট'যাতে আছে প্রচুর ভিটামিন 'বি'অসম্ভব সুস্বাদু চকলেট ফাউন্টেনসহ আমাদের ডেজার্ট কাউন্টার এর সকল আইটেম সুগার ফ্রি থাকবে এবং এগুলো  ‘স্টেভিয়া' নামক একটি প্রাকৃতিক উপাদান দিয়ে মিষ্টি করা হবে।

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ ভোগেলি এই ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন, 'ঢাকা এবং বাংলাদেশের উচ্চবিত্ত সমাজের একটি বড় অংশ একই সাথে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন, কিন্তু তাদের জন্য বর্তমানে তেমন কিছু কেউ  চিন্তা করছে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং মধ্যবয়সীরা ইদানিং স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে অগ্রসর হচ্ছে।'

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম