রেসিপি: ড্রাই চিলি চিকেন

লাইফস্টাইল ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:২২
image

ভাজা মাংস দিয়ে ঝাল ঝাল চিলি চিকেন রান্না করে ফেলতে পারেন। হাড়ছাড়া মাংসের পাশাপাশি হাড়সহ মাংস দিয়েও আইটেমটি রান্না করা যায়। জেনে নিন ড্রাই চিলি চিকেন রান্না করবেন কীভাবে।

ড্রাই চিলি চিকেন
উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস- ৩৫০ গ্রাম
ডিম- ১টি
কর্ন ফ্লাওয়ার- আধা কাপ
রসুন বাটা- আধা চা চামচ
আদা বাটা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ভাজার জন্য
পেঁয়াজ কুচি- ২ কাপ
কাঁচামরিচ কুচি- ২ চা চামচ
সয়া সস- ১ টেবিল চামচ
ভিনেগার- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
ডিম সামান্য ফেটিয়ে নিন। এবার মুরগির মাংসের সঙ্গে ডিম, কর্ন ফ্লাওয়ার, আদা ও রসুন বাটা মেশান। পাত্রে ২ চা চামচ লবণ ও প্রয়োজন মতো পানি দিন। মিশ্রণে যেন মাংস পুরোপুরি ডুবে থাকে। আধা ঘণ্টা এভাবে রেখে দিন।   
প্যানে তেল গরম করুন। তেলে মুরগির মাংস ভেজে তুলুন। আরেকটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। মরিচ কুচি দিয়ে নাড়তে থাকুন। লবণ, সয়া সস, ভিনেগার ও মাংসের ভাজা টুকরা দিয়ে ভালো করে নাড়ুন। পরিবেশনের আগে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ ছিটিয়ে দিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম