শাড়িতে ঝলমলে মানুষী

লাইফস্টাইল ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৪০
image

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরী মানুষী দ্রুতই স্টাইল আইকন হতে চলেছেন! এমনটা মনে করছেন ফ্যাশন বোদ্ধারা। বিশ্বসুন্দরীর মুকুট জয় করে সদ্য দেশে ফিরেছেন মানুষী চিল্লার। বিভিন্ন অনুষ্ঠানে সপ্রভিত উপস্থিতি দেখা যাচ্ছে তার।

মানুষী চিল্লার

শাড়িতে ঝলমলে মানুষী
সাজপোশাকে ছিমছাম ও স্নিগ্ধ থাকতেই পছন্দ করেন এই হবু ডাক্তার। মিষ্টি হাসিটাই যেন তার সবচেয়ে বড় অলংকার। সম্প্রতি নিউ দিল্লীর একটি প্যারেডে অংশ নিয়েছেন মানুষী। ভক্তদের শুভেচ্ছার উত্তর দেন তিনি হাত নেড়ে। এসময় চমৎকার ঝলমলে শাড়ি পরেছিলেন তিনি। ম্যাট বাদামি রঙের শাড়ির সঙ্গে সোনালি-বাদামি মিশেলের ফুল হাতা ব্লাউজ পরেছিলেন।

শাড়িতে ঝলমলে মানুষী

পাথর বসানো ঝকঝকে ব্লাউজটি শাড়ির সৌন্দর্য বাড়িয়েছে। চুলগুলো ছেড়েই রেখেছিলেন টোল পড়া মিষ্টি হাসির মানুষী। মাথায় বিশ্বসুন্দরীর মুকুট তো ছিলই। সবমিলিয়ে সাধারণ সাজেও কীভাবে নজরকাড়া সুন্দরী থাকা যায়, সেটি তিনি বুঝিয়েছেন আরেকবার।   

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম