জাপানি ব্র্যান্ডের নতুন আউটলেট

লাইফস্টাইল ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ১৪:১৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫

 

জাপানি ব্র্যান্ডের নতুন আউটলেট

জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লোয়ের বাংলাদেশ শাখা গ্রামীণ ইউনিক্লোয়ের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। এলিফ্যান্ট রোডের এই আউটলেটটি গ্রামীণ ইউনিক্লোয়ের ১৪তম আউটলেট।

নতুন আউটলেট এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লো এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হকসহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা।

নতুন আউটলেট উদ্বোধন করে তাহসান খান বলেন, গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে  দ্রুতগতিতে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আউটলেট উদ্বোধন। নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ ইউনিক্লোর সামাজিক ব্যবসায় উদ্যোগ আরও  বেশি প্রসারিত হোক এই প্রত্যাশা সবসময়।

গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, আমরা সামাজিক ব্যবসায় সম্প্রসারণের  মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের পোশাক সরবারহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত সবাই গ্রামীণ ইউনিক্লো এর পোশাকের এবং ন্যায্য মূল্যে পোশাকে সরবারহের মাধ্যমে জীবন মানের উন্নয়নের জন্য প্রশংসা করেন।

জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে  ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিঃ নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো নামে ঢাকায় প্রথম আউটলেট স্থাপন করা হয়।এর পর থেকে প্রতিনিয়ত নতুন নতুন স্টোর উদ্বোধন করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম