নগরীতে নতুন আইসক্রিম ক্লাব

লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫

নগরীতে নতুন আইসক্রিম ক্লাব হৃদয় মিলবে যেখানে একসাথে, বাজবে হৃদস্পন্দন একই সুরে-এমন প্রতিজ্ঞা নিয়ে বনানীতে যাত্রা শুরু করলো ক্লাব লাভেলো: ক্যাফে অ্যান্ড ক্রিমারি। ২০১৬ সালের ভালোবাসা দিবসে যাত্রা শুরু করেছিলো লাভেলো।  তারই ধারাবাহিকতায় নগরীর প্রাণ কেন্দ্রে উদ্বোধন হলো ক্লাব লাভেলো: ক্যাফে অ্যান্ড ক্রিমারি।

বাংলাদেশের আইসক্রিম পার্লারের জগতে নতুন ধরনের এক সূচনা হলো ক্লাব লাভেলোর এই উদ্বোধনের মধ্য দিয়ে। অনাড়ম্বর এই আয়োজনে উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য এবং অভিজাত পরিবারের সদস্যরা যাদের নতুন এক অভিজ্ঞতা হয়েছে তুষারপাত এর মধ্য দিয়ে ক্লাব লাভেলোতে প্রবেশ এর মাধ্যমে।

অতিথিদের জন্য ছিলো প্রখ্যাত দুই শিল্পী পার্থ বড়ুয়া এবং ফাহমিদা নবীর সংগীত পরিবেশনা। আর পুরো সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখতে উপস্থিত ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল।

নগরীতে নতুন আইসক্রিম ক্লাব অনুষ্ঠানের পুরো সময় জুড়েই অতিথিরা মেতেছিলেন আসল ডেইরি প্রিমিয়াম আইসক্রিমের স্বাদে। হরেক ফ্লেভারের দেশে উৎপাদিত বিশ্বমানের আইসক্রিমের স্বাদে মুগ্ধতার রেশ নিয়েই শেষ হয় অনুষ্ঠানের।

তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড –এর ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ একরামুল হক নগরীর আইসক্রিম প্রেমীদের ক্লাব লাভেলোতে আমন্ত্রণ জানিয়ে বলেন, আইসক্রিম প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই লাভেলো আইসক্রিমের এই অভিজাত আইসক্রিম পার্লারের উদ্যোগ। প্রায় ৭০ জনের বসতে পারার ব্যবস্থা নিয়ে বিশ্বমানের এই অভিজাত আইসক্রিম পার্লারে রয়েছে নিজের চাহিদামত কোন এবং কাপে আসল ডেইরি আইসক্রিম বানিয়ে নেওয়ার সুযোগ।বাংলাদেশে প্রথমবারের মতো পাওয়া যাবে নিজের পছন্দ মতো বিভিন্ন ধরনের টপিং এবং ডিপিং দিয়ে আসল ডেইরিবার আইসক্রিম অর্ডার দেওয়ার সুবিধাও। এছাড়াও রয়েছে নতুন-নতুন রেসিপির নতুন স্বাদের আইসক্রিম। প্রথমে বনানীতে শুরু হলেও আস্তে আস্তে পুরো ঢাকায় এবং একসময় দেশ জুড়ে ক্লাব লাভেলোকে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম