দইয়ের হেয়ার প্যাক: বন্ধ হবে চুলের আগা ফাটা

লাইফস্টাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৩
image

চুল হারিয়েছে তার স্বাভাবিক সৌন্দর্য? সপ্তাহে একবার ব্যবহার করুন দই, মধু ও লেবুর তৈরি হেয়ার প্যাক। চুলের রুক্ষতা দূর হবে। পাশাপাশি বন্ধ হবে চুলের আগা ফাটা ও চুল পড়া। 

দইয়ের হেয়ার প্যাক

দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় দই থেকে। এই দুই প্রয়োজনীয় পুষ্টিগুণ চুলের বৃদ্ধি দ্রুত করে। পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল নরম ও ঝলমলে করে।
  • মধু চুল মসৃণ ও সুন্দর করে।
  • লেবুর রস পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি চুলে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।  
  • দইয়ের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটা বন্ধ হয়।
  • চুল পড়া বন্ধ করতেও এই হেয়ার প্যাক কার্যকর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন দইয়ের হেয়ার প্যাক

  • একটি পাত্রে ২-৩ টেবিল চামচ টক দই নিন।
  • ২ টেবিল চামচ খাঁটি মধু মেশান।
  • ১টি লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে মিশ্রণটি মিহি করুন।
  • পরিষ্কার ও শুকনা চুলে হেয়ার প্যাকটি লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন।
  • ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে একদিন ব্যবহার করুন দইয়ের হেয়ার প্যাক।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম