বড়দিনের বিশেষ রেসিপি: আস্ত মোরগের রোস্ট

লাইফস্টাইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪

বড়দিনের বিশেষ রেসিপি: আস্ত মোরগের রোস্ট উৎসব মানেই দারুণ দারুণ সব খাবার। বাসায় আয়োজন, বাইরে আয়োজন। আর বাঙালি আয়োজনের অন্যতম অনুসঙ্গ পোলাও মাংস, মাছ। সুতরাং বড়দিন হবে মোরগের রোস্ট হবে না তাতো নয়। দেশি মোরগ রোস্টের স্টাইলের সঙ্গে ফিউশন করে একটা রোস্ট করেই দেখুন না।

উপকরণ: মোরগ একটি (মাঝারি), আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা দুই চা চামচ, টকদই আধা কাপ, মিষ্টি দই- দুই টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি – এক কাপ, হলুদ-ফুড কালার সামান্য, লেবুর রস-হাফ কাপ, ফ্রেশ ক্রিম দুই টেবিল চামচ, তেল আধা কাপ, জিরা গুঁড়া- ১ চা চামচ, লবণ পরিমাণ মতো,

লবণ দিয়ে ভাজা আপেল কুচি- আধ কাপ, সেদ্ধ ডিম-২টি, ফালি করা আলু-৪টি।

যেভাবে করবেন: আস্ত মোরগের পেট পরিষ্কার করে ধুয়ে মোরগের গায়ে ছুরি দিয়ে আঁচড় কেটে নিন। এবার সব মসলা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে গুঁড়া করে নিতে হবে। এবং সেই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। এবার মোরগটি ভালোমতো মসলা মিশিয়ে ২ ঘণ্টা রাখতে হবে মেরিনেশনের জন্য। মোরগের মসলায় আলুও দিয়ে দিতে হবে।মোরগের পেটের ভেতর ভাজা আপেল কুচি এবং ডিম  ঢুকিয়ে দিতে হবে। এবার চুলায় তেল দিয়ে তাতে মোরগ ছেড়ে দিবেন। অল্প আঁচে আধঘণ্টা ভেজে। ওভেনে ঢুকিয়ে দিন। একইসঙ্গে আলুও দিয়ে দিন ওভেনে আধঘণ্টা বেক করে, থেকে যাওয়া মসলার মিশ্রণ কষিয়ে মোরগের ওপর ব্রাশ করে দিন। এসময় এক মুঠো রোজমেরি, বাসিল বা অরিগনো ছড়িয়ে দিতে পারেন। গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। গরম গরম রোস্টের সঙ্গে আলু ও আপেল ভাজার ঘ্রাণ খাবারকে করে তুলবে আরও মোহনীয়। 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম