তারুণ্য নির্ভর লাইফস্টাইল স্টোর জেন্টল পার্ক সমকালীন প্যাটার্ন নির্ভর শীতের পোশাক এনেছে। পাশাপাশি এবার শীতে নেক লাইনেও বৈচিত্র্য থাকছে ডিজাইনের সাথে মিল রেখেই। খণ্ডকালীন সময়ের জন্য জেন্টল পার্ক দিচ্ছে সারপ্রাইজ মূল্যছাড় সুবিধায় ব্লেজার কেনার সুযোগও।
শীতকালীন সারপ্রাইজ মূল্যছাড় প্রতিটি শোরুমে প্রতিদিনই নির্দিষ্ট সময় পর্যন্ত পাবেন ক্রেতারা। অনলাইনে পণ্যের কোড ব্যবহার করে মূল্যছাড় সুবিধা নিতে হবে।








