বিলুপ্তির পথে চকোলেট!

লাইফস্টাইল ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২০:২৬

বিলুপ্তির পথে চকোলেট! আর মাত্র কয়েক বছর, ধরে নিন আগামী ২০ বছরের মধ্যে খাদ্য তালিকা থেকে বিলুপ্ত হয়ে যাবে চকোলেট। আপনার নিজের ডায়েট সচেতনতার কারণে নয়, বিলুপ্ত হয়ে যেতে পারে এই খাবার। এবার নিশ্চয় নড়েচড়ে বসেছেন। কী এমন ঘটেছে যে ডাইনোসরের মতো চকোলেট বিলুপ্ত হয়ে যাবে?

গবেষণা দাবি করে আমেরিকায় জনপ্রতি ১০ পাউন্ড চকোলেট খায়। সুইজারল্যান্ডের জন্য এই হিসাব দ্বিগুণ। তবে তো নিশ্চিত খেয়েই শেষ হয়ে যাবে চকোলেট ভাণ্ডার।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (যুক্তরাষ্ট্র) এক গবেষণায় জানিয়েছে আগামী ৩০ বছরের মধ্যে বিলুপ্ত হবে কোকো গাছ। এর কারণ ক্রমবর্ধমান তাপমাত্রা। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা।

সাধারণত পার্বত্য অঞ্চল এবং অধিক বৃষ্টিপাত হয় এমন এলাকায় কোকো গাছ বেড়ে ওঠে। আইভরি  ঘানার মতো আফ্রিকার দেশগুলি থেকে প্রায় ৫০ শতাংশ কোকো বিন রপ্তানি হয় গোটা বিশ্বে। ইতোমধ্যে এসব অঞ্চলেই কোকো উৎপাদনের হার কমে গেছে।

হার্ডম্যান অ্যাগ্রো-বিজনেস ফার্মের বিজ্ঞানী ডগ হকিন্স বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি এবং পরিবেশে কোকো চাষ হয় খুবই সামান্য। ৯০ শতাংশ কোকো পাওয়া যায় বনাঞ্চল থেকেই। উষ্ণায়নের প্রভাবে ক্ষতি হচ্ছে সে সব বনাঞ্চল।’ হকিন্স আরও জানান, কয়েক বছরের মধ্যেই এক লক্ষ টন কোকো ঘাটতি দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তার মানে প্রতিবছর কোকো ঘাটতি বাড়বে, এবং দামেও বেড়ে যাবে। এক সময় হারিয়েই যাবে কোকো। তখন আর্টিফিশিয়াল চকোলেটের স্বাদেই নিজেকে স্বান্ত্বনা দিতে হবে।

তথ্যসূত্র: ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (যুক্তরাষ্ট্র)।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম