রেসিপি: মচমচে পালং কাবাব

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৫:২৯
image

শীতের সন্ধ্যায় মচমচে কাবাব হলে কেমন হয়? বিকেলের নাস্তায় অথবা অতিথি অ্যাপায়নে পালং শাকের কাবাব বানিয়ে পরিবেশন করতে পারেন ঝটপট। খেতে সুস্বাদু এই কাবাব বানাতে নেই বাড়তি কোনও ঝক্কি।  

পালং কাবাব
উপকরণ
পালং শাক কুচি- ৪ কাপ
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
মটরশুঁটি- আধা কাপ
রসুন বাটা- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
তেল- ভাজার জন্য
ধনেপাতা কুচি- ১/৪ কাপ
বেসন- ৪ টেবিল চামচ
সেদ্ধ আলু- ৪০০ গ্রাম
আদা বাটা- ২ চা চামচ
কাঁচামরিচ- ৪টি (কুচি)
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মাঝারি আঁচে নন স্টিক প্যান দিন চুলায়। বেসন ও পালং শাক কুচি একসঙ্গে দিন প্যানে। কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা বন্ধ করুন। আরেকটি প্যানে ২ চা চামচ তেল গরম করে আদা-রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে মটরশুঁটি, গরম মসলা গুঁড়া, মরিচ কুচি, ধনেপাতা কুচি ও লবণ দিন। মটরশুঁটি নরম হয়ে গেলে নামিয়ে ব্লেন্ড করুন।   
সেদ্ধ আলু চটকে নিন। বেসন-পালং শাকের মিশ্রণ দিয়ে মেখে নিন। এবার মটরশুঁটির পেস্ট ও ব্রেড ক্রাম্ব দিন। ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের আকৃতি করুন। প্যানে তেল গরম করে মচমচে করে ভেজে তুলুন পালং কাবাব। পরিবেশন করুন টমেটো সস অথবা পুদিনা চাটনির সঙ্গে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম